অনুরণন বইমেলা সংখ্যা'র জন্য লেখা (প্রবন্ধ, গল্প, অণুগল্প, কবিতা, দীর্ঘ কবিতা) আহ্বান করা হচ্ছে।
***লেখা পাঠান ১৫ নভেম্বরের মধ্যে onuronon.amu@gmail.com এ।
*কবিতাঃ সোশ্যাল মিডিয়ায় অপ্রকাশিত এমন তিনটি কবিতা পাঠান এক সাথে মেইল বডিতে কপি পেস্ট করে। দীর্ঘ কবিতার ক্ষেত্রে কমপক্ষে দুটি কবিতা পাঠান।
*প্রবন্ধঃ ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’ বিষয়ে ২৫০০-৩০০০ শব্দের মধ্যে।। প্রবন্ধের বিষয়ে কথা বলুন 09368415976 / 07417739487
*গল্পঃ অণুগল্প (২৫০-৩০০ শব্দ); গল্প (২৫০০-৩০০০ শব্দ)
*মেইলে অবশ্যই নিজের পুরো নাম-ঠিকানা বাংলা এবং ইরেজীতে ফোন নম্বরসহ লিখবেন।
*লেখা কেবলমাত্র Word File (.doc) অথবা Mail body তে Copy Paste করে পাঠান। Image বা PDF গ্রহণ করা হবে না।
*মনোনীত লেখক তালিকা প্রকাশ করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের ফেসবুক পেজে- https://www.facebook.com/onuronon2014/
*অনুরণন পত্রিকা প্রকাশিত হবে কলকাতা বইমেলায়।
Friday, September 1, 2017
বইমেলা সংখ্যার জন্য লেখা পাঠান
Thursday, May 18, 2017
অনুরণন নববর্ষ সংখ্যা, ১৪২৪
!! বাঙালীর নতুন বছর !!
বাংলা বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক উপাধি পাওয়া ছেলেটি অনেক আগে থেকেই তার মুঠোফোনে ১৫ই এপ্রিল তারিখটিকে চিহ্ণিত করে রেখেছিল তার বন্ধু নববর্ষের শুভেচ্ছা জানাবে বলে। মধ্যরাত পার হতেই সে সবাইকে বার্তা পাঠাল “শুভ নববর্ষ”। আর প্রথম বন্ধনীতে লিখে দিল (Happy Bengali New Year.)
-
-
একলা ঘরের বিছানায় শুয়ে থাকা বৃদ্ধটি জানালার বাইরে মরা কৃষ্ণচূড়ার ডালটিকে দেখছিল। ভাবছিল, কৃষ্ণচূড়ার ফুল আসবে বোশেখ মাসে। আর এই বছর পয়লা বোশেখের তিন দিন পরের দিন তার বয়স হবে চার কুড়ি। দেয়ালে একটা পঞ্জিকাও নেই যে সে দেখবে। এখন কেও হাল খাতার নিমন্ত্রণ নিয়েও আসে না। নিজের একমাত্র ছেলে কলেজের অধ্যাপক। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ওসব কে মনে রাখে বাবা!
- কাইকুবাদ আলী
***
অনুরণন বইমেলা সংখ্য়া ২০১৭ এর জন্য স্বরচিত কবিতা, অণু-গল্প, গল্প, প্রবন্ধ ও বিবিধ রচনা নেওয়া শুরু হবে আগষ্ট, ২০১৭ থেকে।
আপনাদের সহযোগীতা আমাদের পাথেয়।
অনুরণন ইমেল- onuronon.amu@gmail.com
অনুরণন ফেসবুক পেজঃ Onuronon-অনুরণন
অনুরণন ফেসবুকঃ Onuronon Patrika
***
ভালো থেকো
ভালো থেকো কাঙালের ছেলে, নতুন বছরে
নাকি তোমাদের ভাত ঘুম হবে
ঘোড়াটা না জুটুক, নতুন বছরে
চড়ে বেড়াবে তোমরা গরুর পিঠে
মার খেতে খেতে আর তোমাদের
পিঠে পড়বেনা একটিও কালসিটে
ভালো থেকো কাঙালের ভিখারির ছেলে
নতুন বছরে তোমাদের ভাতঘুম হবে
- আনিস আহমেদ
এসো বৈশাখ
পাতায় পাতায় নূপুরধ্বনি কালবৈশাখী বুঝি এলো ওই
পা ছুঁতে দাও পা ছুঁতে দাও বলে বারবার কাঁদো তুমি
এলোমেলো রাত জাগে নতুন ভোরের অপেক্ষায়
গাছে গাছে মুকুল এলে কবি বলে বৈশাখ এসে গেছে...
- পিন্টু পাল
ঝরে যাওয়া বসন্তকে ঠাঁই দিও বৈশাখের কোলে,
কিছু পুরানো আগলে রেখো স্মৃতির আড়ালে,
যা কিছু জীর্ণ রঙহীন,
সব থাকুক অতীত পাতাতে,
এসো নববর্ষকে স্বাগত জানাই আজকের প্রাভাতে।।
- শবনম খাতুন
নতূন বছর,নতূন আশা
বুকের খামে মনের ভাষা
মান-অভিমান দুখঃ গুলো রাখিসনে কেউ আজ,
নতূন করে বাঁচার আশায়
সবার স্নেহে ভালবাসায়
হৃদ মাঝারে রাখিস গড়ে উদারতার তাজ।
- আনিসুর রহমান
বৈশাখ মানে বাঙ্গালী জাতির অস্তিত্ব
বৈশাখ মানে!কি তা একমাত্র বাঙালী জানে।
তাই তো বৈশাখী উৎসবে সবাইকে প্রাণের নিমিত্তে টানে।
- সাজ্জাদ হোসেন সাখাওয়াত
কতটা বদলে গেছ,এই অল্প সময় তুমি।
একটু সময় হাতে পেলে নিজেকে একবার দেখো!!
অল্প,অল্প দুঃখ ভুলে তুমিও ভালো থাকো...
আমার কিবা বলার আছে,নেই কোন সার্থ।
আল্প কথায় গুছিয়ে বলি তোমায় শুভ নববর্ষ।।
- অর্ণব ঘোষ
মুল সন্ন্যাসীর মাথায় জটা চক্ষু করমচা
চড়াম চড়াম ঢাকের বোলে গাড়ম গেয়ে যায়।
আজ সংক্রান্তির বেলা শেষে বিদায় পুরাতন
দূর্বা ধান আর খেরা খাতায় আসছে নতুন সন।
শীতল পাটি বিছিয়ে সই তৈরি থেকো কাল
পেলেই খুশি শুভেচ্ছা আর সরষে ইলিশ ঝাল।
- শুভাষিস সিংহ রায়
যাচ্ছি আরো দ্রুত আরো আরো বেগবান
বাসি হয়ে গেছে সব উৎসব সব আয়োজন
তুমি ডাকোনি তাই, খুব ধীর হয়ে গেছি খুব খুব ধীর
হতে পারিনি ঘাতক, পারিনি হতে বীর
- অর্বাক আদিত্য
তোর পাটভাঙা লাল পাড় শাড়ির আঁচলে,
চাবির সাথে প্রতিবার আমার হৃদয়ও বাঁধা পরে,
বছরের প্রথম দিনে তোকে ছুঁয়ে কথাটা বলবো বলে,
অপেক্ষায় আছি বহুদিন ধরে।
- চয়নিকা
নতুন বছর মানেই যেন অনেক কিছু পাওয়া
দুঃখ দ্বিধা ভুলে গিয়ে আনন্দে গান গাওয়া।
নতুন বছর মানেই যেন বৈশাখের পথ চলা
মিথ্যে কথা বন্ধ করে সত্যি কথা বলা।
- প্রদীপ চৌধুরী
বাংলা হতে অনেক দূরে থেকে -
বার্তা পাঠাও আমায় মনে রেখে,
বৈশাখের এই নবীন আলোর সাথে,
এগিয়ে চলো দিকে দিগান্তরে -
অনুরণনে অনুরনিত প্রান্তরে।
- নন্দিতা মিশ্র চক্রবর্তী
বাংলার ঘরে ঘরে
নতুন বছরের আগমনে
মিলে মিশে থাকুন
হিন্দু মুসলমানে।
- মালি ভাই
বৈশাখী আখি মতিচুর মাখা
ষোল আনা অবাঙালি আনা
বৈষয়িক বৈশাখী ঋন জের
ঝড়ে ফের ঝরে নব পত্র খানা।
- মুহা. আকমাল হোসেন
।। ছায়া সঙ্গী ।।
হঠাৎ চমকে উঠি ভয়ে। আমার পাশে হাঁটছে আরো চারজনের ছায়া! ভূত কি? নাকি অন্য কেউ? প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খেল কয়েকবার। না, ভূত নয়। ছায়া। আমারই ছায়া। রাস্তার দুই পাশ থেকে দুটি স্ট্রীটলাইটের আলো পড়ছে আমার উপর। তার থেকেই জন্ম নিয়েছে ছায়াগুলো। আমার সাথেই হাটছে। পায়ে পা মেলাচ্ছে। এগিয়ে চলছে। মনে হচ্ছে আমার সঙ্গী। কবি বলেছেন একলা চলতে চলেওছি। কিন্তু তখনও যে এরা সঙ্গে ছিল টের পাইনি। আজ প্রচন্ড আলোয় বুঝলাম এরা আছে। এরা থাকে। আনন্দ অনুভব করলাম মনে মনে। ভাবলাম, যাক কেউ তো থাকে আমার সাথে। আমার পাশে।
-
কিন্তু আবার সেই প্রতারণা! রাস্তা বরাবর আরো একটু এগোতেই বুঝলাম আলো কমে এসছে। ছায়া কমে এসেছে। যে চার জন ছিল আমার সাথে তাদের সংখ্যা কমে এসেছে। আরো এগোচ্ছি। অন্ধকার বাড়ছে। এবার লক্ষ্য করলাম আমার পাশে আর কোনো ছায়া নেই। আমি একা হাঁটছি। আমার সাথে আমার নাক, বুক আর কুড়িটা আঙুল এগোচ্ছে। আর কেউ নেই পাশে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে। আমি এগোচ্ছি। একেবারে একলা। আমার সাথে এগোচ্ছে আমার গলার তিল, নাভি আর হাঁটু। আর কেউ নেই। কেউ থাকে না। আমি এভাবেই এগিয়ে যাচ্ছি। এগিয়ে যায়। এগিয়ে যাব।
- হাসান উজ জামান আনসারী
***
অনুরণন বইমেলা সংখ্য়া ২০১৭ এর জন্য স্বরচিত কবিতা, অণু-গল্প, গল্প, প্রবন্ধ ও বিবিধ রচনা নেওয়া শুরু হবে আগষ্ট, ২০১৭ থেকে।
আপনাদের সহযোগীতা আমাদের পাথেয়।
অনুরণন ইমেল- onuronon.amu@gmail.com
অনুরণন ফেসবুক পেজঃ Onuronon-অনুরণন
অনুরণন ফেসবুকঃ Onuronon Patrika
***
Subscribe to:
Posts (Atom)

