জয়তী পাত্র প্রামাণিক


রামধনু 


ভাঙে ঢেউ নীল খাম-
ঘুম ভাঙে দীঘি জল;
ভেঙে যায় বেখেয়ালে-
স্মৃতিছবি সম্বল!

ভেঙে যায় নীরবতা,
বইভাঁজ চুপ কথা;
ঝুরঝুর ভেঙে যায়-
গোলাপের গোপনতা!

ভেঙে যায় পোড়া বাঁশি,
নহবৎ ভিয়েনে;
অচেনার সাতপাক-
ফুলসাজ শয়ানে!

ভাঙে গড়ে নিতি নিতি;
জাগা ঘুম ভাঙে না,
গৈরিক বাগিচায়
রামধনু ফোটে না...


 -
জয়তী পাত্র প্রামাণিককলকাতা



No comments:

Post a Comment