শর্মিষ্ঠা বিশ্বাস

বাবা আর মা এর জন্য একটু আগুন

গোপন ডেরা থেকে হানাদার বাহিনী
ইন্ডিয়া গেটএ ডিটারজেন্ট ছড়িয়ে স্প্রে করছে ভবিষ্যৎ। 
দৃষ্যান্তরে বিশ্রামের সময় ফিসফিস কথোপকথন। 
আগুনে পরিশুদ্ধ হবে কবিতার প্রথম স্তবক
এরপরে গবেষণাগারে বিজ্ঞানীরা সিল ছাপ মারবেন - এটা তৃতীয় স্তবক। 
মাঝখানে দ্বিতীয় স্তবকের
বিকেল বরাবর মহাবিষুব রেখায় আঁকা আকাশে জ্বলজ্বল করবে
বাস্তুহীন ধ্রুবতারা। 

হানাদারেরা জঙ্গলে গেলো একটা দেশলাই গাছের কাছে। 

এসব জেনেও
বাবা আর মা-এর জন্য বুকের ভেতরে
আমি আগুন আগলে রেখেছি। 

-
শর্মিষ্ঠা বিশ্বাস, মালদা

সূচীপত্র

No comments:

Post a Comment