সম্পাদকীয়


মহামারি, লকডাউন আর নিঃসঙ্গতার সরল গদ্য


বড্ড কঠিন এ সময় বিশ্বজুড়ে মহামারীর সন্ত্রাস ঘরবন্দী জীবন চিল-চিৎকারহীন স্তব্ধ চারিদিক থেমে গেছে সব - রাস্তা চলাচল, যানবাহন, মানুষের কোলাহল আর বাজার-ঘাটের রোজনামচা থেমে নেই শুধু সময় দেখতে দেখতে ৫৪ দিন ঘরবন্দী ৫৪ দিন নতুন কোনো আবদার নেই, পথ আগলে মিছিল নেই দারুণ শান্তির মধ্যে এক অশান্তি আছে শুধু ভয় আছে চোখে, ভাবনায় এই প্রতিবেদন লেখার সময় অবধি এ দানব মহামারীর কোনো প্রতিষেধক তৈরি হয়নি কবে হবে কেউ জানেও না তবে যারা ঘরের মধ্যে আছে তারা ঘরের বাইরে বেরোনোর সাধ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা ঘরের বাইরে আছে (আটকে পড়া পড়ুয়া, কর্মী, পরিযায়ী শ্রমিক) তারা ঘরে ফেরার সাহস দেখাচ্ছে রাস্তায় এ দারুণ বৈশাখে ছায়া তাদের সঙ্গী না হলেও ঘরে ফেরার মায়া তাদের সাথে সাথে পথ পেরোচ্ছে সহস্র কিলোমিটার
বলে রাখা ভালো, কোরোনা কিন্তু মানুষ চিনিয়েছে ভালোই দূর্যোগের এই অসময়ে মানুষ এসে দাঁড়িয়েছে মানুষেরই পাশে আবার কেউ খুঁজতে বেরিয়েছে মহামারির জাত-ধর্ম কেউ রাজনীতিতে, তো কেউ সস্তা সমাজসেবার সেলফিতে মেতেছে স্ব-মহিমায়
আমরা অবশ্য এসবের মধ্যেই খুঁজে নিচ্ছি আগামীকে শোনাবার সরল গদ্য পৃথিবী সুস্থ হোক সামাজিকতায় ফিরে আসুক পৃথিবীর শ্রেষ্ঠ জীব

কাইকুবাদ আলী
সম্পাদক, অনুরণন





No comments:

Post a Comment