আসমাতারা খাতুন


লকডাউন



বহুদূর থেকে গোঙানোর শব্দ এসে পড়েছে কানে
হঠাৎ করে স্তব্ধ হয়ে গুটিয়ে বিশ্ব কোণে
কি ভয়াবহ দৃশ্য আজ মৃত্যু মিছিল বেড়েছে
অদৃশ্য হলেও মাথানত ভাবে করোনার কাছে হেরেছে।
হঠাৎ করে স্তব্ধ হবে দেশ দিয়ে গেল ভাষণ
আমলার ছেলে ঠাঁই পাবে প্লেনের কোনো আসন।
ফালতু যত শ্রমিক গুলো ফিরবে বাড়ি ঠিক
হাড়ভাঙ্গা পাঁচ – দশ দিন না হয় মৃত্যুই সঠিক।
মনের মধ্যে ভয়াবহতা, হিংসা কভু না করি
হঠাৎ করে মশলা পেল ধর্ম নিয়েই মরি।
ধর্ম নাকি জন্ম দিয়েছে করোনার দুর্যোগ
হতভাগা যে বুঝলো না আর এটাই রাজার ভোগ।
ইতিমধ্যে পুষ্প বৃষ্টি, ঘণ্টা আর বাজিতে রাঙ্গা হল রাত
মদের নেশাই মাতলো দেশ বিশ্রি সুপ্রভাত।
লকডাউন এর নিয়ম শুধুই গরিবের পিঠে বাড়ি
পাহারা দিয়ে জানিয়ে দিল মদের পাল্লা ভারি।
এর মধ্যে ভালো খবর দূষণ মুক্ত বাতাস
ডলফিনরা তাল পেল, পাখিরা মুক্ত আকাশ।
বার বার হেনেছি আমরা প্রকৃতির উপর আঘাত
ঝড়-কম্পন, দাবানলে বুঝিয়েছে তার প্রাত্যাঘাত।
দুর্যোগ শিখিয়ে দিলো কয়েক দিনের বন্দিতে
ওজন স্তর মুক্ত দূষণ ফিরিয়ে নিলো সন্ধিতে।
সব আঘাতের প্রত্যাঘাত বড়ই কঠিন হয়
এমন আঘাত হেনো না যে টিকে থাকা দায়।
ক্ষমতা নিয়ে দূঃশাসন বসে সিংহাসনে
দুর্বলেরও যে শক্তি আছে বুঝবে সুদিনে

-
আসমাতারা খাতুন, বারাসাত, উত্তর ২৪ পরগণা




No comments:

Post a Comment