রঞ্জন চক্রবর্ত্তী


তবু আমি দায়বদ্ধ জীবনের কাছে


স্বেচ্ছায় নিজেকে বন্দী রেখেছিলাম ঘেরাটোপে অনির্দিষ্টকাল
দেখিনি কতদিন আয়নায় নিজের মুখ!
আজকাল অনেক কিছু দেখেও দেখি না, শুনেও শুনি না
আসলে নিজেকে কিছুতেই মেলাতে পারি না এখন
তবু আমি দায়বদ্ধ জীবনের কাছে

অবশেষে অস্থিরতার কাল শেষ হলে বাইরে বেরোই
অবশেষে এই কাঁকর বিছানো পথে ইতস্তত হাঁটা শুরু করি
এরকম পায়ে পায়ে এগোনোর মধ্যে যে উত্তেজনার ভাব
তা শুধু অনির্দেশের দিকে যাওয়ার পক্ষে অনুকূল,
চলার পথের বাঁকে দাঁড়িয়েছিল দু
জন ভাঙা বুদ্ধিজীবী
একজন যুগের যাত্রী, অন্যজন কালের পথিক
তাদের চোখের দৃষ্টি স্থির ছিল আমার দিকেই
কাছে যেতেই আমাকে উদ্দেশ্য করে বলল চাপা গলায়,
একমাত্র ভালবাসাই পারে মানুষকে মানুষের কাছে এনে
দিতে

- 
রঞ্জন চক্রবর্ত্তী, বরানগর, কলকাতা

সূচীপত্র

No comments:

Post a Comment