পার্থ সরকার

তবুও, বলছি এ স্তব্ধতা... ভাইরাসের অনেক আগেই...  


তবুও, বলছি এ স্তব্ধতা... ভাইরাসের অনেক আগেই
যখন তুমি কচুরিপানার বৃক্ষ কেটে...
যখন আমি পক্ষী  মেরে আকাশ যানে...
যখন সে...

এ স্তব্ধতার অনেক আগেই
সে, তুমি কিম্বা আমি কিম্বা আমরা
সূর্যের দিকে হাত তুলে... 
এক বৃষ্টির ভিতর
ধুয়ে যাওয়া ধূসর সমুদ্রের সমুদ্রের দিকে যাওয়া দেখেও      
বলতে পারি নি, এভাবে যেতে নেই... অকূল দরিয়ায়...”
তখনই...

হয়তো এ স্তব্ধতা একদিন মৃত হবে... হয়তো...
তবু, আরো, আরো স্তব্ধতা... 
আরো, আরো ভাইরাস... আরো আরো স্তব্ধতা...  
আরো, আরো গড়িয়ে যাবে ধূসর সমুদ্র ধূসর সমুদ্রের দিকে
যদি প্রোটিনপুষ্ট সাদা স্রাব গড়ে তোলে
আরো, আরো শহীদ স্তম্ভ
আর বলে ওঠে শ্লোগানে ... ‘ইনকিলাব জিন্দাবাদ’...।


-
পার্থ সরকার


সূচীপত্র

No comments:

Post a Comment