একটু স্বস্তি
বহুদিন একসাথে বসিনি, তোমার সাথে!
একদিন আয়োজন হোক-
চা, কফিতে তুফান উঠুক,
না-বলা কথার!
সমুদ্রের না হোক, কবিতার ঢেউ উঠবে!
এ আমার অঙ্গীকার -
কবিতায় শিহরণ থাকবে,
ভাষামন্ত্রে প্রেমের পুজো হবে!
হয়তো আসবে, তোমার -আমার ছোটবেলা,
একটু খুনসুটি, একটু অভিমান -
থাকবে জীবন-ক্যানভাস!
আমাকে একটা তুলি দিও-
আমি স্বস্তির ছবি এঁকে দেব!
-
No comments:
Post a Comment