তাপ্পি - সোমনাথ বেনিয়া

রত্নার শাশুড়ি একটা ছোটো ছেঁড়া কাঁথায় তাপ্পি দিচ্ছে। সামনে শীতকাল। কাঁথাটি রত্নার কোলে থাকা তার তিন মাসের ছেলের জন‍্য। ছেলেটির মুখে ফিডিং বোতল ধরে ফ‍্যালফেলে চোখে সেই কাঁথায় তাপ্পি দেওয়ার দিকে তাকিয়ে আছে। কী সুন্দর সেলাই! চোখ জুড়িয়ে যায়।

আসলে রত্নার সন্তান হ‌ওয়ার কয়েকদিন পর তার ব্রেস্ট ক‍্যান্সার ধরা পড়ে এবং ক্রনিক হ‌ওয়ার সম্ভবনা থাকায় ডাক্তারদের পরামর্শে তা কেটে বাদ দিতে হয়। এখন স্তনের তো তাপ্পি হয় না! শুধু সেলাইয়ের দাগের অনুভূতি নিয়ে একদা স্তন ছিলো ভেবে রত্নার চোখ জুড়িয়ে আসে...

-
সোমনাথ বেনিয়ানিমতা, উত্তর ২৪ পরগণা



No comments:

Post a Comment