সাত্যকি

নতুন চিত্রকল্প 



দেখলাম ফুলগুলো কেমন করে শরীর পায়
আকাশের বুকে ভেসে থাকে কেমন করে রঙিন পাখি
দরজার বাইরে যে স্বস্তিক চিহ্ন ছিল 
                                     আজ প্রথম দেখলাম
দেখলাম পিঁপড়েরা রোজ দুপুরে আমাদেরই মতো
সন্তান সন্ততিদের জন্য খাবার নিয়ে যায় চৌকাঠ বেয়ে 
শুনেছিলাম শহরে পাখি আসে না,ভুল ভাঙল
সামনের চাঁপা গাছটায় কয়েকটা হলুদ পাখি 
দেখলাম, জানলাম আমিই ওদের চিনি না
                   এ-বাড়ির বারান্দা ওরা বেশ চেনে
কলাপাতার ধার ঘেঁষে রোদ বিকেল হলেই
                   আমার বইয়ের টেবিলে আসে 

কাঁচের বলটা থেকে বিচিত্র আলো ছিটকায় সারা ঘরে
ফিরে যাওয়া হাওয়াদের দিকে পিঠ রেখে
দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম 
উলু ধ্বনির নীচে কীভাবে সন্ধ্যা 
বিকেলের ঠোঁটে ঠোঁট রাখে...

- 
সাত্যকি , বারাসত , উত্তর 24 পরগনা 


No comments:

Post a Comment